০৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

বরিশালের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২০ জনের মতো আহত হয়েছেন। রোববার (২৯ মে) ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইলে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি গাছের মধ্যে ঢুকে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বাস কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

প্রকাশিত : ০৯:৩৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২