বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক আব্দুল গাফফার চৌধুরী আর নেই। স্থানীয় সময় বুধবার রাতে লন্ডনে মারা যান তিনি। (ইন্না লিল্লাহি অইন্নাইলাইহি রাজিয়ুন)
একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক স্বদেশ রায়ের বরাত দিয়ে এ তথ্য জানায় বিডি নিউজ ২৪।
‘‘আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রূয়ারি’’ গানের রচয়িতা এই সাংবাদিক বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।
বরিশাল জেলার এক জলবেষ্টিত গ্রাম উলানিয়ার চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন আব্দুল গাফফার চৌধুরী। তার বাবা হাজি ওয়াহিদ রেজা চৌধুরী ও মা মোসাম্মাৎ জহুরা খাতুন। তিনি ভাই, পাঁচ বোনের মধ্যে বড় ভাই হোসেন রেজা চৌধুরী ও ছোট ভাই আলী রেজা চৌধুরী। বোনেরা হলেন মানিক বিবি, সালেহা খাতুন, ফজিলা বেগম, মাসুমা বেগম।
সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য জগতেও তাঁর পদচারণা ছিলো। তিনি গল্প, উপন্যাস এবং স্মুতিকথা রচনায়ও দক্ষতার পরিচয় দিয়েছেন। তার রচিত নাটকের মধ্যে পলাশী থেকে বাংলাদেশ এবং একজন তাহমিনা উল্লেখযোগ্য।
অনলাইন ডেস্ক 























