০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

আইসিবির শেয়ার বিক্রি, বিএসইসির ব্যাখ্যা তলব

শেয়ারবাজারকে সাপোর্ট ও উন্নয়নে ভূমিকা রাখতে গঠন করা হয়েছিল রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। তবে এখন উল্টো কাজ করছে প্রতিষ্ঠানটি। কিছুদিন ধরে নিয়মিতভাবে শেয়ার কেনার চেয়ে বিক্রি বেশি করছে প্রতিষ্ঠানটি। এমন পরিস্থিতি শেয়ার বিক্রির কারণ ব্যাখ্যা তলব করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত মঙ্গলবার একদিনেই প্রতিষ্ঠানটির নিট বিক্রির পরিমাণ ছিল ৩২ কোটি টাকা। এ অবস্থায় বিএসইসির পক্ষ থেকে আইসিবির ব্যবস্থাপনা পরিচালকের কাছে চিঠি পাঠিয়ে প্রতিষ্ঠানটির এ ধরনের ভূমিকার বিষয়ে ব্যাখ্যা তলব করা হয়েছে। চিঠি পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলেছে কমিশন।

চিঠির বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, পুঁজিবাজারের উন্নয়নে আইসিবির একটি বড় ভূমিকা ছিলো সব সময়। তবে গত কয়েকদিন প্রতিষ্ঠানটি অনেক বেশি শেয়ার বিক্রি করেছে। এই জন্য আইসিবির ভূমিকার বিষয়ে আমরা ব্যাখ্যা তলব করেছি

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

আইসিবির শেয়ার বিক্রি, বিএসইসির ব্যাখ্যা তলব

প্রকাশিত : ০৮:৫২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২