০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে রোববার ৯৭২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫০৩ কোটি ৮৩ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৬৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৬৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৪৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৪৯ পয়েন্টে।

আজ রোববার ডিএসইতে ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৬টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উথানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১১৩ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৩১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও

প্রকাশিত : ০৩:৫৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২