১২:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বৃদ্ধি পেলেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে ৯৩২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেলো কর্মদিবস থেকে ১৬৫ কোটি ৭৪ লাখ টাকা বেশি। এর আগের দিন ৭৬৬ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায় ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৭৭ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৬৬ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ ছাড়া আজ ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭১টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩২ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ১৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে

প্রকাশিত : ০২:৪৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২