০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

পুঁজিবাজারে আসছে আছিয়া সি ফুডস

পুঁজিবাজারে আসছে দেশের হিমায়িত মৎস্য বাজারজাতকারী প্রতিষ্ঠান আছিয়া সি ফুড লিমিটেড। কোম্পানিটি কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) এর মাধ্যমে বাজার থেকে ১৫ কোটি টাকা উত্তোলন করবে।

মঙ্গলবার (৫ এপ্রিল) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আবেদন অনুমোদন করেছে। বিএসইসির ৮১৯তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়।

বিএসইসি সূত্র জানায়, কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে অভিহিত মূল্য ১০ টাকা দামে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কিউআইও’র মাধ্যমে উত্তোলন করা টাকা দিয়ে নতুন যন্ত্রপাতি স্থাপন, ব্যাংক ঋণের একাংশ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে কোম্পানীটি।

গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত বছরে কোম্পানিটির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৮ পয়সা। কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৭ পয়সা।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজারে আসছে আছিয়া সি ফুডস

প্রকাশিত : ০৯:০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২