০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

আমিরাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন। আজ সোমবার স্থানীয় সময় ৭টা ২৫ মিনিটে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর।

বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া ২১ সদস্যের একটি চৌকস দল তাকে স্যাটিক গার্ড অব অনার প্রদান করে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইউএইর উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে শেখ হাসিনা এ সফর গেলেন।

প্রধানমন্ত্রীর এই সফরসূচিতে আমিরাতে শীর্ষ নেতাদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। দেশটির সঙ্গে বাংলাদেশের চারটি সমঝোতা স্মারক (এমওইউ) হতে পারে বলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান।

পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আরও রয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

আরব আমিরাত সফর শেষে আগামী শনিবার দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জনপ্রিয় সংবাদ

আমিরাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১:৩১:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২