০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

যুদ্ধ নিয়ে জাতিসংঘ মহাসচিব এবং রুশ প্রতিরক্ষামন্ত্রীর ফোনালাপ

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং রুশ প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই শোয়গু ফোনালাপ করেছেন । এসময় জাতিসংঘ মহাসচিবকে সেরগেই শোয়গু বলেন, গত এক বছর ধরে পশ্চিমাদের মদদে বিপুল পরিমাণ অস্ত্র মজুদ করে আসছে ইউক্রেন। বেশ কয়েকটি উসকানিমূলক সামরিক মহড়াও চালিয়েছে কৃষ্ণসাগরে।

ফোনালাপে তিনি বলেন, আট বছর আগে ইউক্রেনের সঙ্গে মিনস্কে করা চুক্তি ভঙ্গ করে দনবাস এলাকায় সাধারণ মানুষদের ওপর বোমা হামলা করায় রাশিয়া এ সামরিক অভিযান চালাচ্ছে।

পশ্চিমাদের আশকারা পেয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠছিল ইউক্রেন। তাছাড়া, পরমাণু অস্ত্র তৈরিরও উচ্চাকাঙ্ক্ষা পোষণ করছিলেন জেলেনস্কি। এভাবে দিন দিন রাশিয়ার জন্য হুমকি হয়ে উঠায় শেষ পর্যন্ত হামলার সিদ্ধান্ত নেয় মস্কো।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

রুশ প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষের কথা মাথায় রেখে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া।

আরও পড়ুন- রাশিয়ার ৪৩০০ সৈন্য নিহত, দাবি ইউক্রেনের

তিনি ইউক্রেনের বিরুদ্ধে সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহারেরও অভিযোগ আনেন। চীনা ছাত্ররা কিয়েভ ত্যাগের সময় তাদের ওপর ইউক্রেন বাহিনীর গুলিবর্ষণের অভিযোগ তোলেন।

ফোনালাপে মহাসচিব গুতেরেস, জাতিসংঘ কর্মীদের নিরাপদে ইউক্রেন ত্যাগের ব্যবস্থা করে দেওয়ার জন্য রাশিয়ার প্রশংসা করেন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। শনিবার দশম দিনের মতো ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ বাহিনী।

জনপ্রিয় সংবাদ

যুদ্ধ নিয়ে জাতিসংঘ মহাসচিব এবং রুশ প্রতিরক্ষামন্ত্রীর ফোনালাপ

প্রকাশিত : ১২:৪৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২