নিজস্ব প্রতিবেদক: রবিবার (১৩ ফেব্রূয়ারি) সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে আরামিট সিমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির শেয়ারের আজকের সমাপনী মূল্য দাঁড়ায় ৪৪ টাকা ১০ পয়সা, যেখানে গতকালের সমাপনী মূল্য ছিলো ৪০ টাকা ১০ পয়সা। অর্থাৎ, কোম্পানিটির শেয়ারের দর ৪ টাকা বা ৯.৯৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিন কোম্পানিটির শেয়ারের দর ৪৪ টাকা ১০ পয়সা থেকে ৪২ টাকা ১০ পয়সায় উঠানামা করে।
অনলাইন ডেস্ক 




















