০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

টানা ৩ দিন বৃষ্টি হতে পারে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
  • 55

দেশ সমাচার ডেস্ক :  দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে। টানা ৩ দিন বৃষ্টির আভাস রয়েছে আবহাওয়ার পূর্বাভাসে এমনটিই জানানো হয়েছে। আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত দুএক জায়গায় বৃষ্টিপাতের আভাস রয়েছে। গতকাল সন্ধ্যা থেকে পরবর্তী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস সূত্র মতে, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, মৌলভীবাজার জেলাসমূহ ও সীতাকুণ্ডু উপজেলার ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সীতাকুণ্ডে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় সেখানে তীব্র শীত পড়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২, ময়মনসিংহে ১১ দশমিক ৪, চট্টগ্রামে ১৩ দশমিক ৫, সিলেটে ১২ দশমিক ৪, রাজশাহী ৯ দশমিক ৪, রংপুরে ১০ দশমিক ৮, খুলনায় ১৩ এবং বরিশালে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

টানা ৩ দিন বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ১১:১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২