দেশ সমাচার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ঢাকা ডায়িংয়ের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এসময় কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৪২ পয়সা। এর আগের বছর একই সময়ে আয় ছিল ১৫ পয়সা। এছাড়া, চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৭৩ পয়সা। এর আগের অর্থবছরের একই সময়ে আয় ছিল ২৮ পয়সা। ৩ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ হয়েছে ৩৫ টাকা ২১ পয়সা।
অনলাইন ডেস্ক 




















