০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ইতিবাচক ধারায় শেয়ার বাজার : বেড়েছে সূচক ও লেনদেন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:১৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
  • 184

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ৪৪৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২১ কোটি ৯৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪২৭ কোটি ৭৯ লাখ টাকার।

মঙ্গলবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৭২ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়েছে।

ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৬টির, দর কমেছে ১৪৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই ৪১ পয়েন্ট বেড়েছে। সিএসইতে আজ ৬৩ কোটি ৭৯ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

ইতিবাচক ধারায় শেয়ার বাজার : বেড়েছে সূচক ও লেনদেন

প্রকাশিত : ০৩:১৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২