০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

আবারও দাম বাড়ল এলপিজির

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০১:৫৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
  • 99

দেশ সমাচার ডেস্ক :  আবারও দাম বাড়ল এলপিজি গ্যাস সিলিন্ডারের। এতে করে, ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের মূল্য ৬২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ৬২ টাকা বৃদ্ধিতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়ালো এক হাজার ২৪০ টাকায়।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এ ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এদিকে সন্ধ্যা ৬টা থেকেই এ দাম কার্যকর হবে বলে জানানো হয়।

দাম বৃদ্ধির বিষয়ে বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি ৯৬ দশমিক ৮৬ টাকা। মূসকসহ মূল্য প্রতি কেজি ১০৩ দশমিক ৩৪ টাকা। যার ফলে রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ মূল্য দাঁড়াচ্ছে এক হাজার ২৪০ টাকা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গেলো বছর টানা পাঁচ দফা এলপিজির দাম বাড়ানো হয়েছে। এদিকে গেলো ৪ নভেম্বর ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম মূসকসহ এক হাজার ৩১৩ টাকা নির্ধারণ করে বিইআরসি, যা ছিল গেলো বছরের সর্বোচ্চ দাম।

পরে ৩ ডিসেম্বর দাম কমিয়ে এক হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়। টানা দাম বাড়ার কারণে গেল বছর আলোচনায় ছিল এলপিজি। চলতি বছর জানুয়ারি মাসে ৫০ টাকা কমিয়ে এলপিজির দাম ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করলেও ফের ৬২ টাকা দাম বাড়াল সরকার।

তবে, টানা দ্বিতীয় মাসে এলপিজির দাম কমিয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে ১৯ কেজির সিলিন্ডার প্রতি কমানো হয়েছে ৯১ দশমিক ৫০ রুপি। বছরের শুরুতে দিল্লিতে দুই হাজার ১০১ রুপি থেকে কমে জানুয়ারিতে এলিপিজির দাম হয়েছিল এক হাজার ৯৯৮ রুপি। চলতি মাসে এলপিজির দাম আরও কমে এক হাজার ৯০৭ রুপিতে দাঁড়িয়েছে।

জনপ্রিয় সংবাদ

আবারও দাম বাড়ল এলপিজির

প্রকাশিত : ০১:৫৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২