০২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

পতনের পরেই বড় উত্থানে পুঁজিবাজার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:১৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
  • 185

সোমবার শেয়ারবাজারে বড় পতনের ধাক্কা কাটিয়ে আজ মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭১ পয়েন্ট বা ১ শতাংশ বেড়েছে। পাশাপাশি ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ৩৫২ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৩৭ কোটি ৫৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২১৫ কোটি ১ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৯৭ পয়েন্টে।ডিএসই৩০ সূচক ২৯ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়েছে। সোমবার ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৯টির, দর কমেছে ৯৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই ২৪০ পয়েন্ট বেড়েছে। সিএসইতে আজ ৪৭ কোটি ২৬ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পতনের পরেই বড় উত্থানে পুঁজিবাজার

প্রকাশিত : ০৩:১৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২