দেশ সমাচার ডেস্ক: পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সুরক্ষায় নতুন সেবা চালু করেছে সেন্ট্রাল ডিপোটিরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। এখন থেকে প্রতি মাসের লেনদেন সকল তথ্য বিনিয়োগকারীদের কাছে দেবে প্রতিষ্ঠানটি। তবে এর জন্য কোনো টাকা খরচ হবে না বলে জানা গেছে।
রোববার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ সেবা উদ্বোধন করেন নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান অ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
অনুষ্ঠানে সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শুভ্র কান্তি চৌধুরী বলেন, আমরা আরও একটি নেতা সেবা চালু করেছি, যেটির মাধ্যমে বিনিয়োগকারীদের পুরো মাসের শেয়ার কেনা-বেচা ও জমা থাকা শেয়ারের তথ্য জানানো হবে।
তিনি আরও বলেন, বিনিয়োগকারীরা ব্রোকারেজ হাউজ থেকে পাওয়া তথ্যের সঙ্গে সিডিবিএলের পাঠাসো তথ্য মিলিয়ে দেখতে পারবেন। এ তথ্য পেতে বিনিয়োগকারীদের ই-মেইল এবং ফোন নম্বর ব্রোকারেজ হাইজের মাধ্যমে আইডিতে যোগ করতে হবে।
সূত্র: সানবিডি ২৪
অনলাইন ডেস্ক 






















