সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাশ ও মো. লিয়াকত আলীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
আজ সোমবার (৩১ জানুয়ারি) কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।
১৫ আসামির মধ্যে সাতজনকে খালাস দেয়া হয়। খালাস পাওয়া সদস্যদের মধ্যে অন্যতম এপিবিএন সদস্য এসআই শাহজাহান, কনস্টেবল রাজিব ও আব্দুল্লাহ। এছাড়া এসআই নন্দদুলালসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
অনলাইন ডেস্ক 























