১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ফের সূচকের পতন কমেছে লেনদেনও

ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ‍মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৪জানুয়ারি) ডিএসইতে ১ হাজার ২১৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২৬৭ কোটি ৮২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। এর আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৮২ কোটি ৪৫ লাখ টাকার।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ১৯ পয়েন্টে। এছাড়া অন্য দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৫ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমেছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আজ ডিএসইতে মোট ৩৮০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, দর কমেছে ২৭০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই কমেছে ১৫৩ পয়েন্ট। দ্বিতীয় কর্মদিবসে সিএসইতে ৩৮ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ফের সূচকের পতন কমেছে লেনদেনও

প্রকাশিত : ০৪:০০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২