ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন চলছে। এদিকে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত ডিএসইতে ৫২৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারবাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইএক্স সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ১২০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫১৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৩২ পয়েন্টে।
এদিন ডিএসইতে ৩৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৫টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ও সূচক উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টায় ১৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অনলাইন ডেস্ক 























