০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

পোশাক রপ্তানীতে নীরব বিপ্লব

ফাইল ছবি(প্রথম আলো)

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ বাংলাদেশের প্রধান রপ্তানি বাজারের পাশাপাশি অপ্রচলিত বাজারেও পোশাক রপ্তানি বেড়েছে —যাকে এক ধরণের নীরব বিপ্লবই বলা যেতে পারে।

চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) পোশাক রপ্তানি বেড়েছ ৪৬ শতাংশ। এছাড়া ইউরোপ ও কানাডার বাজারে রপ্তানি বেড়েছে যথাক্রমে ২৩ শতাংশ ও ২৩ দশমিক ৭৮ শতাংশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সূত্রের বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা জানায়, ওমিক্রন সংক্রমন বাড়ার মাঝেও বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে। দীর্ঘদিন ধরে একক দেশ হিসেবে বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রসহ প্রধান বাজারের পাশাপাশি অপ্রচলিত বাজারেও পোশাক রপ্তানি বেড়েছে উল্লেখযোগ্য হারে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইপিবি তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত গত ছয় মাসে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৪২৩ কোটি ১৬ লাখ ডলারের পোশাক, যা গত অর্থ বছরে ছিল ২৯০ কোটি। অর্থাৎ, রপ্তানি বেড়েছে প্রায় ৪৬ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এ সময়ে ১২০০কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে—যা গত বছরের তুলনায় প্রায় ২৩ শতাংশ বেশি।

এ সময়ে কানাডায় রপ্তানি হয়ে প্রায় ৬০কোটি ২৮ লাখ ডলার মূল্যের পণ্য—যা বিগত অর্থ বছরের তুলনায় ২৩ দশমিক ৭৮ শতাংশ বেশি।

এছাড়া চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে অস্ট্রেলিয়া, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, তুরস্কসহ অন্যান্য অপ্রচলিত বাজারে ২৪ দশমিক ২৬ শতাংশ রপ্তানি বেড়েছে।

জনপ্রিয় সংবাদ

পোশাক রপ্তানীতে নীরব বিপ্লব

প্রকাশিত : ০৫:০০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২