০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

শেয়ারবাজার ইক্যুইটি ও ক্ষুদ্র বিনিয়োগ নির্ভর : সালমান এফ রহমান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:৪৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
  • 331

শেয়ারবাজারে বড় দুটি দূর্বলতা আছে। একটি হলো ইক্যুইটি নির্ভরতা অন্যটি ক্ষুদ্র বিনিয়োগকারী নির্ভর বাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো গ্রীন সুকুক বন্ডের লেনদেন শুরুর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস-চেয়ারম্যান সালমান ফজলুর রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএসইসি’র চেয়াররম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। অনুষ্ঠানে ডিএসই’র চেয়ারম্যান মো: ইউনুসুর রহমান সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ডিএসই মাল্টিপারপাস হলে অনুষ্ঠানটি শুরু হয়েছে।

এদিকে, সব প্রক্রিয়া সম্পন্ন করা বেক্সিমকো গ্রীন সুকুক আল ইস্তিসনা বন্ডের প্রথম দিন লেনদেন ১১০ টাকায় শুরু হয়েছে। ১১০ টাকায় লেনদেন শুরু হলেও সকাল সাড়ে ১০টায় কোম্পানিটির শেয়ার দর ১০৫ টাকায় লেনদেন হয়েছে। এ সময় পর্যন্ত বন্ডটির ১৩ লাখ ১৮ হাজার ৪৭৮টি ইউনিট এক হাজার ৮৮১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির ১৪ কোটি ৩৫ লাখ ৪১ হাজার টাকার লেনদেন হয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

‘এন’ ক্যাটাগরিভুক্ত বেক্সিমকো গ্রীন সুকুক আল ইস্তিসনা বন্ডের ডিএসইতে ট্রেডিং কোড হচ্ছে : “BEXGSUKUK” এবং কোম্পানি কোড হচ্ছে : ২৬০০৮।

জনপ্রিয় সংবাদ

শেয়ারবাজার ইক্যুইটি ও ক্ষুদ্র বিনিয়োগ নির্ভর : সালমান এফ রহমান

প্রকাশিত : ১১:৪৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২