১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস, বাড়াবে শীত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:১৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
  • 78

ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আবাস রয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। তবে এ সময়ের শেষের দিকে রাতের তাপমাত্রা কমতে পারে।

মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়। দেশের অন্যত্র মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

তেঁতুলিয়ায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৩, ময়মনসিংহে ১৬ দশমিক ২, চট্টগ্রামে ১৭ দশমিক ২, সিলেটে ১৫ দশমিক ৮, রাজশাহী ১৬ দশমিক ৩, রংপুরে ১৩, খুলনায় ১৬ দশমিক ৫ এবং বরিশালে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

(সূত্র : বাসস)

জনপ্রিয় সংবাদ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস, বাড়াবে শীত

প্রকাশিত : ১১:১৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২