০৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ফের ৭ হাজারের মাইলফলকে সূচক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:৩৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
  • 181

নতুন বছরে টানা ৬ কর্মদিবস বৃদ্ধির পর একদিন সূচক পতনের পর ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক আবার বেড়েছে টানা দুই দিন। প্রথম কর্মদিবস রোববারে যতটা কমেছিল, সোমবার বৃদ্ধি পেয়েছে তার চেয়ে বেশি। সপ্তাহের তৃতীয় কর্মদিবসে প্রধানত সরকারি খাতের কোম্পানির কারণে সূচক বেড়েছে আরও ৫০ পয়েন্টের বেশি।

দিন শেষে সূচকের অবস্থান ৭ হাজার ৪৯ দশমিক ১৫ পয়েন্ট, গেলো ২১ নভেম্বরের পর সর্বোচ্চ। সেদিন সূচক ছিল ৭ হাজার ৮৫ দশমিক ৬৭ পয়েন্ট।

অবশ্য দিনের এক পর্যায়ে ২১ নভেম্বরের সেই অবস্থানকেও ছাড়িয়ে গিয়েছিল সূচক। বেলা একটা ৩ মিনিটে সূচক ছিল ৭ হাজার ৯৮ দশমিক ২৩ পয়েন্ট। তবে শেষ দেড় ঘণ্টায় কিছুটা কমে সেখান থেকে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ৯৭৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গেলো ৩ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে। এর আগে গত ১৩ অক্টোবর ডিএসইতে ১ হাজার ৯৫২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে আগের দিন থেকে ৪৮৯ কোটি ৪৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৮৭ কোটি ৪৫ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৪ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ৭ হাজার ৪৯ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২০ পয়েন্ট বেড়েছে  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়েছে।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৭৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৯টির, দর কমেছে ১৪৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই বেড়েছে ১৭১  পয়েন্ট। এদিন সিএসইতে ৬২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ফের ৭ হাজারের মাইলফলকে সূচক

প্রকাশিত : ০৩:৩৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২