০৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সাড়ে ৬ লাখ বিও হিসাবে কোন শেয়ার নেই

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১২:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
  • 243

শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বর্তমানে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স  হিসাব রয়েছে ২০ লাখ ৩৪ হাজার। এর মধ্যে শেয়ার রয়েছে ১৪ লাখ বিও হিসাবে। বাকি ৬ লাখ ৩০ হাজার বিও হিসাবে কোনো শেয়ারই নেই।

সিডিবিএল সূত্রে এই তথ্য জানা গেছে।

সিডিবিএল সূ্ত্র মতে, ২০২১ সালের শেষ দিন শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ২০ লাখ ৩৪ হাজার ৩৯৯টিতে। এর মধ্যে ১৪ লাখ ৩ হাজার ৫৩৩টি বিও হিসাবে শেয়ার রয়েছে। আর বাকি ৬ লাখ ৩০ হাজার ৮৬৬টি বিও হিসাব শেয়ারশূন্য হয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

২০২১ সালের শেষ কার্যদিবস শেয়ার রয়েছে এমন বিও হিসাব দাঁড়িয়েছে ১৪ লাখ ৩ হাজার ৫৩৩টিতে। আর আগের বছর অর্থাৎ ২০২০ সালের শেষ কার্যদিবস বিওতে শেয়ার রয়েছে এমন হিসাব ছিল ১৫ লাখ ৩ হাজার ২৩০টিতে।

এই এক বছর শেয়ার রয়েছে এমন বিও হিসাব ৯৯ হাজার ৬৯৭টি কমেছে। আর গত এক বছর বিওতে শেয়ার নেই অর্থাৎ শেয়ারশূন্য বিও হিসাব ১ লাখ ১ হাজার ২৬১টি কমে ২০২১ সালের ৩০ ডিসেম্বর দাঁড়িয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৩১টিতে।

জনপ্রিয় সংবাদ

সাড়ে ৬ লাখ বিও হিসাবে কোন শেয়ার নেই

প্রকাশিত : ১২:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২