০৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সূচকের উত্থানের পাশাপাশি গতি ফিরেছে লেনদনেও

বিদায়ী বছরের মন্দাভাব কাটিয়ে পুঁজিবাজারে নতুন করে গতি ফিরতে শুরু করেছে। আজ বুধবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ১ হাজার ৪১৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২৩১ কোটি ৯৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার  ১৮২ কোটি ১৮ লাখ টাকার।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯২৯ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৪ পয়েন্ট বেড়েছে  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়েছে।

বুধবার ডিএসইতে মোট ৩৭৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৮টির, দর কমেছে ১২১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই বেড়েছে ১৭৩ পয়েন্ট। এদিন সিএসইতে  ৪৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের উত্থানের পাশাপাশি গতি ফিরেছে লেনদনেও

প্রকাশিত : ০৩:১৯:১২ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২