০৫:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

অভিনেতা আমির সিরাজী লাইফ সাপোর্টে

অভিনেতা আমির সিরাজী অসুস্থ। শুক্রবার রাতে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি লাইফ সাপোর্টে আছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জায়েদ খান জানান, ‘শিল্পী সমিতির সম্মানিত সদস্য ও সবার প্রিয় অভিনেতা আমির সিরাজী ভাই কিছুক্ষণ আগে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন। সবার কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ সহায় হোন।’

‘রাধা কৃষ্ণ’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় আমির সিরাজীর। কিন্তু তার অভিনীত মুক্তি পাওয়া প্রথম সিনেমা ছিল ইবনে মিজান পরিচালিত ‘পাতাল বিজয়’। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে প্রায় ৭০০ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

অভিনেতা আমির সিরাজী লাইফ সাপোর্টে

প্রকাশিত : ০১:৩৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১