০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সূচকের পতন থামছেই না

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:১৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
  • 163

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট কমেছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৮০১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৩৪ কোটি ৩১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৬৭ কোটি ৪৭ লাখ টাকার।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭০২ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৪ পয়েন্ট  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, দর কমেছে ২৬১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই কমেছে ১৩২ পয়েন্ট। এদিন সিএসইতে  ৪৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের পতন থামছেই না

প্রকাশিত : ০৩:১৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১