০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সূচকের বড় পতনেই শেষ হলো লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারও মূল্য সূচকের পতনেই লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৪৬ পয়েন্ট। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৮০৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২০ কোটি ৯৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৮৬ কোটি ২১ লাখ টাকার।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৩৬ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৯ পয়েন্ট  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমেছে।

সোমবার ডিএসইতে মোট ৩৭৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, দর কমেছে ২৪১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই কমেছে ১২৮ পয়েন্ট। এদিন সিএসইতে ৯১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের বড় পতনেই শেষ হলো লেনদেন

প্রকাশিত : ০৩:০৫:২০ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১