০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সূচকের পতনের পাশাপাশি বেড়েছে লেনদেন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
  • 151

ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবারও মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন দুটোই কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ৮০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৩৮৪ কোটি ১৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৯৬ কোটি ৬৪ লাখ টাকার।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৩৭ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৬ পয়েন্ট  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমেছে।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৭৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, দর কমেছে ২৪৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৬৮ পয়েন্ট কমে ১৯ হাজার ৯৯০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার।

জনপ্রিয় সংবাদ

সূচকের পতনের পাশাপাশি বেড়েছে লেনদেন

প্রকাশিত : ০৩:০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১