০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হলো লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৯৬ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কিছুটা কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক কমলেও লেনদেন বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ১ হাজার ১৫২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৭৮ কোটি ৬৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৩১ কোটি ৪ লাখ টাকার।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৯২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩৯ পয়েন্ট  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট কমেছে।

বুধবার ডিএসইতে মোট ৩৭৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, দর কমেছে ২৫৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ২৪৯ পয়েন্ট কমে ২০  হাজার ৩৬০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫৩ কোটি টাকার শেয়ার।

জনপ্রিয় সংবাদ

সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হলো লেনদেন

প্রকাশিত : ০৩:০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১