১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সূচকের বড় উত্থানে শেষ হলো লেনদেন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
  • 205

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য ‍সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে  ১ হাজার ২৪৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৪২ কোটি  ৫৮ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১০২ কোটি ৬১ লাখ টাকার।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৩৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৪৬ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২১ পয়েন্ট বেড়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৮টির, দর কমেছে ১১৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ২৮০ পয়েন্ট বেড়ে ২০  হাজার ২৭৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার

জনপ্রিয় সংবাদ

সূচকের বড় উত্থানে শেষ হলো লেনদেন

প্রকাশিত : ০৩:০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১