০৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ওমিক্রন মোকাবেলায় প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকার

করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রতিরোধে প্রবাসীদের মধ্যে যারা দেশে ফিরতে চান, তাদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকার।

এখন থেকে প্রবাসে থাকা বাংলাদেশিদের দেশে আসতে হলে ৪৮ ঘণ্টা পূর্বের করোনা রিপোর্ট দেখাতে হবে, যা  পূর্বে ছিল ৭২ ঘণ্টা।

মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর বিসিপিএস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, যেসব যাত্রী আফ্রিকা থেকে আসবে, তাদের বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টিনে নিতে বলেছি। একই সঙ্গে তাদের ৪৮ ঘণ্টা আগের করোনার সার্টিফিকেট দেখাতে হবে।

তিনি আরও বলেন, যে কোনো দেশ থেকেই করোনা টেস্ট ছাড়া কেউ এলে তাকে অবশ্যই ৪৮ ঘণ্টার বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যেতে হবে।

তিনি বলেন, কোয়ারেন্টিনের জন্য আমাদের আগের যে হোটেলগুলো ছিল, সেগুলোতে লোকজন অনেক কম। তাই অনেকে আবারও তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে গেছেন। আমরা আবারও তাদের আহ্বান জানাচ্ছি এবং সেগুলোতে কোয়ারেন্টিনের ব্যবস্থা করছি।

‘আমরা বিমানবন্দর, স্থলবন্দরসহ দেশের সব প্রবেশ পথে নির্দেশনা জারি করেছি, যেন ওমিক্রনের সংক্রমণ থেকে বাঁচতে পারি। সবাই সহযোগিতা করলে আশা করছি আমরা সফল হব।’

প্রবাসীদের আপাতত দেশে না আসার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, যারা এ দেশ থেকে বিদেশে কর্মরত আছেন, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে যারা আছেন, অনুরোধ করে বলেন, আপনারা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করেন। কারণ একসঙ্গে যদি আফ্রিকা থেকেই ২০ হাজার লোক দেশে চলে আসেন, আমরা কিন্তু সবাইকে কোয়ারেন্টিনের ব্যবস্থাও করতে পারব না।

জনপ্রিয় সংবাদ

ওমিক্রন মোকাবেলায় প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকার

প্রকাশিত : ০৩:৪৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১