১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সূচকের উত্থানে শেষ হলো লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৪৩ পয়েন্ট বা ২ শতাংশ বেড়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক ও লেননদেন দুটোই বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে  ১ হাজার ১০২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৪৪ কোটি ২৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৪৬ কোটি ৮৭ লাখ টাকার।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৪৭ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৭৩ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩২ পয়েন্ট বেড়েছে।

বুধবার ডিএসইতে মোট ৩৭৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৯৩টির, দর কমেছে ৪৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৩৯৩ পয়েন্ট বেড়ে ২০  হাজার ৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার।

জনপ্রিয় সংবাদ

সূচকের উত্থানে শেষ হলো লেনদেন

প্রকাশিত : ০৩:১৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১