১১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ডিএসইতে ৭০০ কোটির ঘরে নামল লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের কিছুটা উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৬৪ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকের লেনদেন আরও নিচে নেমেছে। আজ ডিএসইতে লেনদেন ৭০০ কোটির ঘরে অবস্থান করছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৭০৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত ১৯ এপ্রিল ডিএসইতে ৬৯৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এই হিসাবে ডিএসইতে আজ গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে আগের দিন থেকে ১২৮ কোটি ৯১ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৩৭ কোটি ১০ লাখ টাকার।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৯৫ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৮ পয়েন্ট কমেছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়েছে।

সোমবার ডিএসইতে মোট ৩৭২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৮টির, দর কমেছে ৮৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৬৮ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৯০৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার।

জনপ্রিয় সংবাদ

ডিএসইতে ৭০০ কোটির ঘরে নামল লেনদেন

প্রকাশিত : ০৩:২৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১