০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ইউরোপে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী

করোনা সংক্রমণের হার এখনও ঊর্ধ্বমুখী ইউরোপে। রাশিয়ায় একদিনে মৃত্যু হয়েছে আরও সাড়ে ১২শ মানুষের। ইউক্রেনে মারা গেছে ৬৬৪ জন। ৪শর কাছাকাছি প্রাণহানি হয়েছে পোল্যান্ডে। বিশ্বজুড়ে আরও সাড়ে ৫ হাজারের বেশি প্রাণ গেছে করোনাভাইরাসে। নতুন সংক্রমণ শনাক্ত ৪ লাখ ৭৭ হাজারের বেশি।

জার্মানিতে নতুন করে ৪৮ হাজারের বেশি মানুষের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। যুক্তরাজ্যে একদিনে করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা ৪১ হাজার। সংক্রমণের ধারা অব্যাহত অস্ট্রিয়া, স্লোভাকিয়া, চেক রিপাবলিক, ফ্রান্সসহ ইউরোপের অনেক দেশে।

এছাড়া শনিবার যুক্তরাষ্ট্রে ৪ শতাধিক মৃত্যু হয়েছে করোনায়। সংক্রমণ শনাক্ত সাড়ে ৩৬ হাজারের ওপর। বিশ্বে মহামারিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫১ লাখ ৬৩ হাজার। মোট আক্রান্ত ২৫ কোটি ৭৪ লাখের বেশি।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

ইউরোপে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী

প্রকাশিত : ০৯:৪৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১