০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

মিথ্যা তথ্যে বিএইচবিএফসি থেকে ঋণ নিলে ৫ বছর জেল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:৪৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১
  • 115

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) থেকে মিথ্যা তথ্য দিয়ে ঋণ নিলে সাজা বাড়িয়ে জাতীয় সংসদে বিল পাস করা হয়েছে। পাঁচ বছর কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রেখে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১ নামে এটি পাস হয়।

গতকাল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

চলতি বছর জুনে বিলটি সংসদে তোলা হলে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বর্তমান আইনে বলা আছে, করপোরেশনের কাছ থেকে কেউ যদি ঋণ গ্রহণে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বিবরণী দেন বা জেনেশুনে মিথ্যা বিবরণী ব্যবহার করেন বা করপোরেশনে যে কোনো ধরনের জামানত গ্রহণে প্রবৃত্ত করেন, তাহলে দুই বছর কারাদণ্ড, দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এ বিলে সেটাকে বাড়িয়ে পাঁচ বছর কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।

এছাড়া লিখিত সম্মতি ছাড়া প্রসপেক্টাসে বা বিজ্ঞাপনে বিএইচবিএফসির নাম ব্যবহারের সাজা হিসেবে আগে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা ছিল। জরিমানা বাড়িয়ে ৫০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মিথ্যা তথ্যে বিএইচবিএফসি থেকে ঋণ নিলে ৫ বছর জেল

প্রকাশিত : ১১:৪৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১