০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বিদ্যমান বাজারদরে শেয়ার কিনবে বিএসআরএম

প্রকৌশল খাতের শেয়ার কেনার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিএসআরএম স্টিলস লিমিটেডের অন্যতম করপোরেট পরিচালক এইচ আকবার আলী অ্যান্ড কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে সাড়ে ৭ লাখ শেয়ার কিনবে তারা। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানটি শেয়ার কেনা সম্পন্ন করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০০৯ সালে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩৭৫ কোটি ৯৫ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৭৬১ কোটি ৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩৭ কোটি ৫৯ লাখ ৫২ হাজার ৫০০। এর মধ্যে ৭০ দশমিক ৫৭ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ১৬ দশমিক ৮৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৩৯ শতাংশ বিদেশী ও বাকি ১২ দশমিক ১৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ভালো ব্যবসা করেছে বিএসআরএম স্টিলস। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় হয়েছে ১ হাজার ৩১৮ কোটি টাকার বেশি। আগের হিসাব বছরের একই সময় যা ছিল ৯৩৫ কোটি টাকা। এ সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ৩৮৩ কোটি টাকার বেশি। আলোচ্য সময়ে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১০৮ কোটি ৫৬ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময় নিট মুনাফা ছিল ৩৫ কোটি ৮০ লাখ টাকা। সেই হিসাবে নিট মুনাফা বেড়েছে ৭২ কোটি ৭৬ লাখ টাকা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডিএসইতে আজ বুধবার বিএসআরএম স্টিলসের শেয়ারে সর্বশেষ ও সমাপনী দর ছিল ৭২ টাকা ৮০ পয়সা। এদিন শেয়ারটির দর ৭০ টাকা ৫০ পয়সা থেকে ৭৩ টাকা ২০ পয়সার মধ্যে লেনদেন হয়। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩৭ টাকা ও ৮২ টাকা ৫০ পয়সা।

জনপ্রিয় সংবাদ

বিদ্যমান বাজারদরে শেয়ার কিনবে বিএসআরএম

প্রকাশিত : ১১:০৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১