০৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মাঠে গিয়ে যারা বাংলাদেশ-পাকিস্তান খেলা দেখতে পারবেন

মিরপুর শেরেবাংলা ক্রিকেট গ্রাউন্ডে ১৯ নভেম্বর দুপুর ২টায় মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি। আর এ ম্যাচ দিয়ে প্রায় ২ বছর পর মাঠে বসে দর্শকরা দেখতে পারবেন খেলা।

এবার দর্শকদের প্রবেশে অনুমতি দেওয়া হলেও ঢালাওভাবে সবাই যেতে পারবেন না খেলা দেখতে। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯, ২০ ও ২২ তারিখে, ভেন্যু মিরপুর।

বিসিবি সূত্র জানায়, টিকিট কিনতে হবে প্রতিটি ম্যাচের আগের দিন বিসিবির নির্দিষ্ট বুথ থেকে। আসন ফাঁকা থাকা সাপেক্ষে টিকিট পাওয়া যেতে পারে ম্যাচের দিনও।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

টিকিট কিনতে পারবেন যে কেউ। কিন্তু টিকিট পেলেই মাঠে বসে খেলা দেখতে পারবেন তা কিন্তু নয়। মাঠে বসে খেলা দেখতে চাইলে করোনার দুই ডোজ টিকা দেওয়া থাকতে হবে। টিকিট থাকার পরও মাঠে প্রবেশের সময় করোনার টিকা নেওয়ার সনদ দেখাতে হবে। সঙ্গে পরতে হবে মাস্ক।

করোনা সংক্রমণের ঝুঁকি যথাসম্ভব এড়াতে এসব নিয়ম করা হয়েছে। জানা যায়, গ্যালারির দর্শক ধারণক্ষমতার অর্ধেক আসনের টিকিট বিক্রি হবে।

জনপ্রিয় সংবাদ

মাঠে গিয়ে যারা বাংলাদেশ-পাকিস্তান খেলা দেখতে পারবেন

প্রকাশিত : ১২:৩১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১