০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সহিংসতা ঠেকাতে পারব না: সিইসি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১২:২০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
  • 98

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ঘরে ঘরে, পাড়া মহল্লায় পাহারা দিয়ে নির্বাচনী সহিংসতা ঠেকানো যায় না ।

বুধবার (১০ নভেম্বর) বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ৮৯তম কমিশন বৈঠক শেষে ইউনিয়ন পরিষদের (ইউপি) দ্বিতীয় ধাপের নির্বাচন ঘিরে বিভিন্ন এলাকায় উত্তেজনা, সংঘর্ষ ও সহিংসতার ঘটনার প্রেক্ষাপটে সিইসি এমন মন্তব্য করেন।

নরসিংদীসহ কয়েকটি ঘটনার সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ জাতীয় ঘটনা এভাবে পাহারা দিয়ে ঠেকানো যায় না, বাস্তবতা হলো এটা। ঘরে ঘরে মহল্লায় মহল্লায় পুলিশ দিয়ে পাহারা দিয়ে এ জাতীয় অপ্রীতিকর ঘটনা থামানো যায় না। এর একমাত্র উপায় হলো নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সহনশীলতা। নির্বাচনসুলভ আচরণ করতে হবে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সিইসি বলেন, অনেক ঘটনা হয়েছে এলাকাভিত্তিক। এছাড়া দলীয় কোন্দল, পূর্বশত্রুতার জেরে এমন অনেক ঘটনা ঘটেছে। এসবের দায়দায়িত্ব এখন কাকে দেবো। নির্বাচনী সহিংসতা থামাতে দরকার সহনশীলতা। এ জন্য রাজনৈতিক দল প্রার্থী সমর্থক সবার সহযোগিতা দরকার। স্থানীয় নির্বাচনে উত্তেজনা প্রতিদ্বন্দ্বীতার বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

সহিংসতা ঠেকাতে পারব না: সিইসি

প্রকাশিত : ১২:২০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১