০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সূচকের ব্যাপক পতনে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবারও মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ৫৬ পয়েন্ট কমেছে। আর এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ ১১শ কোটি টাকার ঘরে নেমেছে; যা গত ৪ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ১ হাজার ১৫৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা গত ৪ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে। এর আগে গত ২৯ জুন ডিএসইতে ১ হাজার ১৪৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৪০ কোটি ৬৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২৯৫ কোটি ১১ লাখ টাকার।

আরো পড়ুন : আফগানদের সঙ্গে আজ কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছে ভারত

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৯৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২০ পয়েন্ট  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমেছে।

বুধবার ডিএসইতে মোট ৩৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, দর কমেছে ২৪৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৯৪ পয়েন্ট কমে ২০  হাজার ২০৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার।

জনপ্রিয় সংবাদ

সূচকের ব্যাপক পতনে লেনদেন

প্রকাশিত : ০৩:২৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১