০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

দাঁড়িয়ে থাকা লরিতে মাইক্রোবাসের ধাক্কায় চালকসহ ২ নিহত

কুমিল্লার চান্দিনা উপজেলায় দাঁড়িয়ে থাকা লরিতে মাইক্রোবাসের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীয়াং গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে মাইক্রোবাসচালক তৌহিদুল ইসলাম (২৪), মনোহরগঞ্জ উপজেলার বাটগাঁও গ্রামের আব্দুল বারেকের ছেলে মো. ইব্রাহীম (২২)।

স্থানীয়রা বলেন , ভোর সাড়ে ৬টায় মহাসড়কের কাঠেরপুল এলাকায় পেট্রোল পাম্পসংলগ্ন স্থানে দাঁড়িয়ে থাকা একটি লরিতে চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী মাইক্রোবাস পিছন থেকে ধাক্কা দেয়। এসময় মাইক্রোসের চালক ও সামনে থাকা যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন আরও তিন যাত্রী।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার এসআই আব্দুর রহমান জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

দাঁড়িয়ে থাকা লরিতে মাইক্রোবাসের ধাক্কায় চালকসহ ২ নিহত

প্রকাশিত : ০১:৩৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১