০৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে শ্যালক ও দুলাভাই গাড়িচাপায় নিহত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১২:১৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
  • 116

টাঙ্গাইলে মোটরসাইকেল আরোহী শ্যালক ও দুলাভাই কালিহাতী উপজেলায় অজ্ঞাত গাড়িচাপায় নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— স্বাধীন (২৪), পাবনা সদর এলাকার হান্নান মোল্লার ছেলে ও একই এলাকার মোস্তাক হোসেন (২৮)। সম্পর্কে তারা শালা-দুলাভাই।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, স্বাধীন ও তার বোনজামাই মুস্তাক দুজনেই ঢাকার একটি কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেন। ছুটি শেষে বুধবার বিকালে পাবনা থেকে তারা ঢাকার উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন। পথিমধ্যে মহাসড়কের চরভাবলা নামকস্থানে এসে পৌঁছলে অজ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম বলেন, লাশ থানায় রাখা হয়েছে। পরিবারের লোকজন এলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইলে শ্যালক ও দুলাভাই গাড়িচাপায় নিহত

প্রকাশিত : ১২:১৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১