০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সূচকের ধারাবাহিক পতনে বিনিয়োগকারীরা কিংকর্তব্যবিমুড়

শেয়ারবাজারে সূচকের ধারাবাহিক পতনে কিংকর্তব্যবিমুড় বিনিয়োগকারীরা। টানা সাত দিন ধরে পতন সূচকের পতন হচ্ছে। আজ মঙ্গলবারও (১৯ অক্টোবর) বড় পতন হয়েছে শেয়ারবাজারে। আজকের দিন নিয়ে টানা সাত দিনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৩৪৭ পয়েন্ট। এতে করে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

প্রধান সূচক ডিএসইএক্স ৭৬.৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে সাত হাজার ২০.৬১ পয়েন্টে। ডিএসসির অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২০.২৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২২.৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫০৪.৯২ পয়েন্টে এবং দুই হাজার ৬৫৬.০৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৭টির বা ২৩.১৪ শতাংশের, শেয়ার দর কমেছে ২৫৪টির বা ৬৭.৭৫ শতাংশের এবং ৩৫টির বা ৯.৩১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯৫.৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৫১১.৯৫ পয়েন্টে। সিএসইতে আজ ২৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭২টির দর বেড়েছে, কমেছে ২০৪টির আর ২২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের ধারাবাহিক পতনে বিনিয়োগকারীরা কিংকর্তব্যবিমুড়

প্রকাশিত : ০৩:২০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১