০৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

মালয়েশিয়ায় ফের লকডাউন

আবারও লকডাউনের ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার সরকার। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশব্যাপী দুই সপ্তাহের কঠোর লকডাউনে যাচ্ছে দেশটি।

শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন এ ঘোষণা দেন। আগামী মাসের প্রথম দিন থেকে এ লকডাউন কার্যকর হবে। চলবে ১৪ জুন পর্যন্ত। এসময় জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের অর্থনৈতিক কার্যক্রম বন্ধ থাকবে।

দুই সপ্তাহ পর সংক্রমণ কমে গেলে দ্বিতীয় পর্যায়ের লকডাউনে যাবে দেশটি। এ পর্যায়ে কিছু অর্থনৈতিক কার্যক্রম চলতে দেওয়া হবে বলে সরকারি বিবৃতিতে বলা হয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তৃতীয় দফায় করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে মালয়েশিয়া সরকার। গেলো চারদিনে প্রতিদিনই রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়। সবশেষ শুক্রবার আট হাজার সংক্রমণ ধরা পড়ায় সর্বাত্মক এ লকডাউনের ঘোষণা দেশটির।

আরও পরুনঃ- বাংলাদেশিদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ফের লকডাউন

প্রকাশিত : ১০:৫৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১