০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

মমতার শপথে অতিথি হিসেবে আছেন যারা

আজ বুধবার টানা তৃতীয় বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরোধী দলের একাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও।

আজ সকাল পৌনে ১১টায় রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে শপথ নেবেন মমতা। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই অনুষ্ঠান করেছেন তৃণমূল নেত্রী।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক সৌজন্য মেনেই শপথ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, বিদায়ী বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, গত বিধানসভার বিরোধী নেতা আব্দুল মান্নান, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য প্রমুখকে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আরও পড়ুন:- হেরে গিয়েও মুখ্যমন্ত্রী হতে পারবেন মমতা?

বিরোধী নেতা-নেত্রী ছাড়াও নিজের দল তৃণমূলের বেশ কয়েকজনকেও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে), পুর প্রশাসক ফিরহাদ হাকিম, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, বিদায়ী মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সীসহ একাধিক নেতা-নেত্রী।

জানা গেছে, ৬ ও ৭ মে শপথ নেবেন নবনির্বাচিত বিধায়করা।

জনপ্রিয় সংবাদ

মমতার শপথে অতিথি হিসেবে আছেন যারা

প্রকাশিত : ১০:৫২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১