০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু আর নেই

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু মারা গেছেন। বুধবার (১৪ এপ্রিল) বিকেলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ তথ্যটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভাগ্নে তাসলিম আহমেদ খান।

আবদুল মতিন খসরু গত ১৬ মার্চ থেকে সিএমএইচ-এ চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল । এর আগে গত ৩১ মার্চ শারীরিক অবস্থার উন্নতি হলে কেবিনে আনা হয়েছিল। এরপর আবার অবস্থার অবনতি হলে গত ৬ এপ্রিল তাকে আইসিইউতে ভর্তি করা হয়। মৃত্যুকালে মতিন খসরুর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মতিন খসরু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি। কুমিল্লা-৫ আসন থেকে আওয়ামী লীগের সাংসদ নির্বাচিত হন তিনি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পান।

মতিন খসরু ১৯৫০ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি। মতিন খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শোক জানিয়েছেন।

আরও পড়ুন:- করোনায় বাংলা একাডেমির সাবেক মহাপরিচালকের মৃত্যু

জনপ্রিয় সংবাদ

সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু আর নেই

প্রকাশিত : ০৭:৪৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১