০২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

পশ্চিমবঙ্গে বিজেপি এবার হারছেই, মমতার হুঙ্কার

ভারতের তৃণমূলের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চলমান বিধানসভা নির্বাচন নিয়ে মন্তব্য করে বলেছেন, এবার পুরো হেরে গেছে বিজেপি। এমনকি বহু কেন্দ্রে তাদের জামানতও বাজেয়াপ্ত হবে।

নির্বাচন শেষ না হতেই রোববার হুগলির জনসভায় বিজেপি হারছে বলে জোর হুঙ্কার ছাড়েন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। সেই সঙ্গে বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের গোপন আঁতাতেরও অভিযোগ করেন তিনি।

মমতা বলেন, কমিশনকে কাজে লাগিয়ে পুলিশ বদল করা হচ্ছে, এজেন্টের নিয়মও শিথিল করা হয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিজেপির উদ্দেশে এদিন আরও বলেন, মিথ্যা দাবি করে জিততে পারবে না। ‘দু-দফায় ৫০টি আসনে জিতে গিয়েছে বলে যতই দাবি করুক, বিজেপি এবার হারছেই। বিজেপি দু-দফা ভোটের পর যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না। আগে মোট ৫০টি আসন জিতে দেখাও, তারপর দাবি করো।’ নির্বাচনে কোনো নিয়ম মানা হচ্ছে না। বিজেপি চায় মানুষ ভোট না দিক। তাই তারা নিয়মের ধার ধারছে না।

মমতা আরও বলেন, আমার আবেদন কেউ বিক্রি হয়ে যাবেন না। বিক্রি হওয়ার চেষ্টাও করবেন না। বিক্রি হলে আমি ঠিক ধরে ফেলব। প্রতিদিন পুলিশ অফিসার বদল করা হচ্ছে কমিশনকে দিয়ে। অফিসার বদলালেই সব হয়ে যাবে?

যেসব অফিসার রয়েছেন তারা কি খারাপ? প্রশ্ন তোলেন মমতা। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে মমতা বলেন, মোদিরা আসবে, ভাঁওতা দেবে, তারপর পালিয়ে যাবে। সবকিছু বিক্রি করে দিচ্ছে। আগে দিল্লি সামলান।

আরো পড়ুন- ভারতে মাওবাদী-যৌথবাহিনীর সংঘর্ষে: নিহত ২২

আমার রাজ্যের সরকারকে নির্দেশ দেওয়ার কোনো অধিকার নেই আপনার। অথচ নির্বাচন চলাকালীন আমার অফিসারদের নির্দেশ দিচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে বিজেপি এবার হারছেই, মমতার হুঙ্কার

প্রকাশিত : ১২:০২:০২ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১