সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস লিমিটেড। এদিন কোম্পানিটির ৩৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংকের ২৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা স্পেকট্রা প্রাইম কেমিক্যালসের লেনদেন হয়েছে ২৩ কোটি ২৬ লাখ র টাকার।
এছাড়া, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ডোরিন পাওয়ার, শাইনপুকুর সিরামিকস, সিটি ব্যাংক ও বারাকা পতেঙ্গা পাওয়ার লেনদেনের শীর্ষ দশে স্থান পেয়েছে।
অনলাইন ডেস্ক 


















