০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

চরম খেলাপি ঋণগ্রস্ত আল-আরাফাহ্ ব্যাংকের ডিপোজিট কমেছে ২২০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: খেলাপি ঋণে জর্জরিত পুঁজিবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক পিএলসির প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি ঘাটতি মারাত্মক আকার ধারণ করেছে। প্রভিশন ঘাটতি পুরোপুরি পূরণ করলে বিদায়ী বছরে (৩১ ডিসেম্বর ২০২৫) ব্যাংকটির লোকসান হতো আকাশ ছোঁয়া। শুধু তাই নয়, ব্যাংক খাতের কোম্পানিটি থেকে ইতিমধ্যে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন আমানতকারীরা। বিদায়ী বছরে ব্যাংকটির ডিপোজিট বা আমানত কমেছে প্রায় ৭ শতাংশ। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, অস্বাভাবিক খেলাপি ঋণগ্রস্ত যেকোনো ব্যাংকের প্রতি আমানতকারীদের আগ্রহ, আস্থা সব সময় কম থাকে। ফলে আল-আরাফাহ্ ইসলামি ব্যাংকের ব্যাপারেও এর ব্যত্যয় ঘটেনি। এছাড়াও পর্যাপ্ত মুনাফা না করায় খেলাপি ঋণের বিপরীতে কোনো প্রভিশন রাখেতে পারেনি ব্যাংকটি।

কোম্পানি সূত্রে জানা গেছে, বিদায়ী বছরে আল-আরাফাহ্ ইসলামি ব্যাংকের ডিপোজিট বা আমানত কমেছে ২১৯ কোটি ৬৪ লাখ ২৯ হাজার ৫২৯ টাকা। উল্লেখিত বছরে ব্যাংকটির আমানতকারীদের ডিপোজিট বা আমানতের পরিমাণ এসে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৩ কোটি ৩৫ লাখ ৪৩ হাজার ৬০ টাকা। এর আগের বছরে যা ছিল ৩ হাজার ৩০২ কোটি ৯৯ লাখ ৭২ হাজার ৫৮৯ টাকা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে জানা গেছে, বিদায়ী বছরে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ এসে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৫২ কোটি ২০ লাখ ৩৫ হাজার টাকা। এর আগের বছর যা ছিল ৭ হাজার ৪০৫ কোটি ৫৩ লাখ ৬৫ হাজার টাকা। এক বছেরের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে এক হাজার ৪৪৬ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা বা ২০ শতাংশ।

এদিকে, বিদায়ী বছরে আল-আরাফাহ্ ইসলামি ব্যাংকের মোট প্রভিশন ঘাটতি এসে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৯৩ কোটি ১৯ লাখ টাকা। এই প্রভিশন ঘাটতি বিবেচনায় নিলে ব্যাংকের সিআরএআর ঋণাত্মক হবে, যা মূলধনের অত্যন্ত নাজুক অবস্থাকে নির্দেশ করে, জানিয়েছে নিরীক্ষক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বিদায়ী বছরে বিনিয়োগ এবং ব্যালেন্স শিটের বহির্ভূত (অফ-ব্যালেন্স শিট) আইটেমগুলোর বিপরীতে ব্যাংকের প্রয়োজনীয় প্রভিশনের পরিমাণ ৬ হাজার ৯৮৩ কোটি ৮৯ লাখ টাকা। কিন্তু ব্যাংকটি প্রভিশন রেখেছে এক হাজার ৯৮৫ কোটি ৩১ লাখ টাকা। এক্ষেত্রে প্রভিশন ঘাটতির পরিমাণ এসে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৮ কোটি ৫৮ লাখ টাকা, জানিয়েছে নিরীক্ষক।

নিরীক্ষক আরও জানায়, অন্যান্য সম্পদ, নন-ব্যাংকিং সম্পদ, তারল্য সংকটে থাকা অন্যান্য ব্যাংকে রাখা আমানত ও গ্র্যাচুইটি বাবদ ব্যাংকের মোট ৩৯৪ কোটি ৬১ লাখ টাকার প্রভিশন ঘাটতি রয়েছে।

নিরীক্ষক জানায়, সহযোগী প্রতিষ্ঠান ‘এআইবি ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড’-এর বিনিয়োগের বাজারমূল্য বর্তমানে ১৪২ কোটি ৮৫ লাখ টাকা হ্রাস পেয়েছে, যার বিপরীতে মাত্র ৫০ কোটি ৩৮ লাখ টাকা প্রভিশন রাখা হয়েছে। ফলে ৯২ কোটি ৪৭ লাখ টাকার প্রভিশন ঘাটতি তৈরি হয়েছে; এর মধ্যে আল আরাফাহ্ ইসলামি ব্যাংকের অংশ ৫৫ কোটি ৯৪ লাখ টাকা, কারণ ব্যাংকটি সহযোগী প্রতিষ্ঠানটির শেয়ার মূলধনের ৬০ দশমিক ৫ শতাংশের মালিক।

নিরীক্ষক আরও জানিয়েছে, আল আরাফাহ্ ইসলামি ব্যাংক তার মোট বিনিয়োগের ১৬ শতাংশেরও বেশি পুনঃতফসিলীকরণ করেছে। খেলাপি ঋণ পুনঃতফসিলীকরণের ফলে ব্যাংকের নগদ অর্থ আদায়ের প্রক্রিয়া বিলম্বিত হয় এবং ব্যাংকটির তারল্য সংকট দেখা দিতে পারে।

ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮৬ কোটি ৫১ লাখ ১৫ হাজার ৫৭২ টাকা। ব্যাংকটি প্রয়োজনীয় প্রভিশন রাখলে কর-পরবর্তী লোকসান হতো ৫ হাজার ৩০৬ কোটি ৬৮ লাখ টাকা, যা সিআরএআর এর ওপর নেতিবাচক প্রভাব ফেলত, জানিয়েছে নিরীক্ষক।

নিরীক্ষক আরও জানায়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পরিপালন না করে, কোনো অর্থ আদায় ছাড়াই ‘প্রফিট রেন্ট সাসপেন্স অ্যাকাউন্ট’ থেকে ২০ কোটি টাকা মুনাফা হিসেবে দেখিয়েছে আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক। এছাড়াও ব্যাংকটি ২১ কোটি ৪ লাখ টাকা আয়করের বিপরীতে পর্যাপ্ত প্রভিশন সংরক্ষণ করেনি। ফলে, কর-পরবর্তী নিট মুনাফার পরিমাণ ৪১ কোটি ৪ লাখ টাকা বেশি দেখানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংকের সিআরএআর হতে হবে সাড়ে ১২ শতাংশ। কিন্তু হয়েছে ১০ দশমিক ৭২ শতাংশ। ফলে ব্যাংকটির সিআরএআর ঘাটতি রয়েছে এক দশমিক ৭৮ শতাংশ বা ৬৮৯ কোটি ৪৫ লাখ টাকা।

এদিকে, আমানতকারীদের অর্থ সঠিকভাবে ফেরত দিতে ব্যর্থ ও খেলাপি ঋণে জর্জরিত ইসলামি ব্যাংকে ১৬ লাখ ৭৭ হাজার টাকা এবং আইসিবি ইসলামিক ব্যাংকে ১৬ কোটি ১৮ লাখ ৭৭ হাজার টাকা রয়েছে আল আরাফাহ্ ইসলামি ব্যাংকের। এই দুই ব্যাংকে মোট ১৬ কোটি ৩৫ লাখ ৫৪ হাজার টাকা রাখা আছে ব্যাংকটির।

কিন্তু এই অর্থ ব্যাংকটি আদৌ উত্তলন করতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে, ফলে এই অর্থ তছরুপ হওয়ার সম্ভাবনাই বেশি, জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা।

এসব ব্যাপারে জানতে আল-আরাফাহ্ ইসলামি ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ মনিরুজ্জামানকে ফোন করা হলে তিনি ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) সৈয়দ আবুল হাসেমের সাথে যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে সৈয়দ আবুল হাসেমের সাথে যোগাযোগ করা হলে  তিনি কোনো সাড়া দেননি। ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান দেশ সমাচারকে বলেন, আমরা আল-আরাফাহ্ ইসলামি ব্যাংকের কর্মকান্ড পর্যবেক্ষণ করছি। ব্যাংকের ম্যানেজমেন্ট ও বোর্ডের ওপর আমরা নজর রাখছি। ব্যাংকটি যেসব সূচকে দুর্বল হয়েছে সেগুলো আমরা পর্যবেক্ষণে রেখেছি।

উল্লেখ্য, ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করা আল-আরাফাহ্ ইসলামি ব্যাংকের পরিশোধিত মূলধন এক হাজার ১৫১ কোটি ৬৯ লাখ ২০ হাজার টাকা, যেখানে উদ্যোক্তা পরিচালকদের মালিকানা রয়েছে ৪০ দশমিক ৪১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মালিকানা রয়েছে ৩৮ দশমিক ০৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের মালিকানা রয়েছে দশমিক ০৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের মালিকানা রয়েছে ২১ দশমিক ৪৭ শতাংশ। রবিবার (১৫ নভেম্বর) এই রিপোর্ট লেখা পর্যন্ত আল-আরাফাহ্ ইসলামি ব্যাংকের শেয়ার দর ছিল ১৪ টাকা ৯০ পয়সা।

প্রকাশিত : ১০:৩৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬