০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

দণ্ডিত-পলাতক হাসিনাকে বন্দি প্রত্যর্পণ আইনেই ফিরিয়ে আনা হবে

তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দণ্ডিত, পলাতক শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ আইনেই ফিরিয়ে আনা হবে। তিনি যেহেতু নিজেই ফিরতে চাইছেন, সেক্ষেত্রে শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের কোনো আইনি জটিলতা হবে না।

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা তো কেবল সাধারণ অপরাধী নন; তিনি মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি। ১০০ বা ৫০০ খুনের ঘটনা এক বিষয়, কিন্তু মানবতাবিরোধী অপরাধ সম্পূর্ণ ভিন্ন বিষয়। আমাদের দেশের সংবিধানেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্তদের জন্য সাধারণ মৌলিক মানবাধিকার স্থগিত বা রহিত থাকবে।’

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের কাছে প্রচুর অর্থ আছে। ফলে তারা বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনায় জনসাধারণের মনে কিছুটা হলেও ভয় তৈরি হচ্ছে। আর এসব আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন আটক হয়েছে। দুষ্কৃতকারীরা বিচারের আওতায় আসলে এসব ঘটনা কমে।

ভারতে শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ‘ভারত সরকারের পক্ষ থেকেও অতীতে বলা হয়েছে এতে আইনি জটিলতা রয়েছে। তবে বাস্তবতা হলো, শেখ হাসিনা নিজে যেখানে বারবার দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করছেন, সেখানে আইনি জটিলতা বা কোর্টের দীর্ঘসূত্রতার প্রশ্ন আসে না।’

শেখ হাসিনার পাসপোর্ট প্রদান কিংবা ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, একটি ল’ ফার্ম থেকে ভারতের দিল্লিতে চিঠি পাঠানো হলেও শেখ হাসিনা নিজে আনুষ্ঠানিকভাবে পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি। ফলে এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংক্ষিপ্ত রায় ইতিমধ্যে কার্যকর রয়েছে। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ একটি নিয়মিত প্রক্রিয়ার অংশ, যা যথাসময়ে সম্পন্ন হবে।

প্রকাশিত : ০৩:০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬