০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

৯ ব্যাংকের মুনাফা বাড়লেও কমেছে ৪টির, লোকসান বেড়েছে ১টির

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • 2

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মুনাফায় দেখা দিয়েছে বিপরীত চিত্র। চলতি বছরের প্রথম ৯ মাসে ৯টি ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে, কমেছে ৪টির। এর মধ্যে ডাচ্‌-বাংলা ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১৪৪ শতাংশ, পূবালী ব্যাংকের ৭৪ শতাংশ এবং ব্র্যাক ব্যাংকের ৪৬ শতাংশ। বিপরীতে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৫৩০ শতাংশ। অর্থাৎ একদিকে কয়েকটি ব্যাংকের মুনাফায় বড় উল্লম্ফন, অন্যদিকে কোনো কোনো ব্যাংকের মুনাফা কমে যাওয়ার পাশাপাশি লোকসানও বেড়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। ২০২৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ের শেয়ারপ্রতি মুনাফা আগের বছরের একই সময়ের সঙ্গে তুলনা করে এ তথ্য পাওয়া গেছে।

মুনাফা বৃদ্ধির হারে এগিয়ে রয়েছে এনআরবিসি ব্যাংক। ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা আগের বছরের ১০ পয়সা থেকে বেড়ে ৫৮ পয়সা হয়েছে। শতাংশের হিসাবে বৃদ্ধি ৪৮০ শতাংশ। তবে আগের বছরের মুনাফা কম থাকায় বৃদ্ধির হার এত বেশি হয়েছে। অন্যদিকে ডাচ্‌-বাংলা ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা ২ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে ৬ টাকা ১৫ পয়সা হয়েছে। এতে মুনাফা বেড়েছে ৩ টাকা ৬৩ পয়সা বা ১৪৪ শতাংশ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পূবালী ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা ৫ টাকা ৮৩ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ১৫ পয়সা হয়েছে, যা ৭৪ শতাংশ বেশি। ব্র্যাক ব্যাংকের মুনাফা ৫ টাকা ২৯ পয়সা থেকে বেড়ে ৭ টাকা ৭০ পয়সা হয়েছে। ইস্টার্ন ব্যাংকের মুনাফা ৩ টাকা ৫৬ পয়সা থেকে বেড়ে ৫ টাকা ১০ পয়সা হয়েছে। ব্যাংক দুটির মুনাফা বেড়েছে যথাক্রমে ৪৬ ও ৪৩ শতাংশ।

এ ছাড়া মিডল্যান্ড ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৮১ শতাংশ, ব্যাংক এশিয়ার ৩৭ শতাংশ, যমুনা ব্যাংকের ২০ শতাংশ এবং প্রাইম ব্যাংকের ৯ শতাংশ। অর্থাৎ তালিকাভুক্ত ব্যাংকগুলোর একটি বড় অংশের মুনাফা বাড়লেও সেই প্রবৃদ্ধি সব ব্যাংকে সমান নয়।

চার ব্যাংকের মুনাফা কমেছে

মুনাফা বৃদ্ধির বিপরীতে চারটি ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা কমেছে। ওয়ান ব্যাংকের মুনাফা ১ টাকা ৭ পয়সা থেকে কমে ৮৮ পয়সা হয়েছে, যা ১৮ শতাংশ কম। ইউসিবির মুনাফা ৩২ পয়সা থেকে কমে ২৬ পয়সা হয়েছে, কমেছে ১৯ শতাংশ। ট্রাস্ট ব্যাংকের মুনাফা ২ টাকা ৫৫ পয়সা থেকে কমে ২ টাকা ১৭ পয়সা হয়েছে, আর এমটিবির মুনাফা ১ টাকা ৯২ পয়সা থেকে কমে ১ টাকা ৭৬ পয়সা হয়েছে।

এদিকে রুপালী ব্যাংকের চলতি বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১০ টাকা ৫৮ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৬৮ পয়সা। ফলে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৮ টাকা ৯০ পয়সা বা প্রায় ৫৩০ শতাংশ। মুনাফা বাড়ানো ব্যাংকগুলোর বিপরীতে রূপালী ব্যাংকের এ অবনতি আর্থিক ফলাফলে বড় বৈপরীত্য তুলে ধরেছে।

এদিকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, ডাচ্‌-বাংলা ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ৬২ টাকা ৯৫ পয়সা, পূবালী ব্যাংকের ৫৭ টাকা ৫৬ পয়সা এবং ব্র্যাক ব্যাংকের ৫৬ টাকা ৪০ পয়সা। অন্যদিকে রূপালী ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ৮ টাকা ৪৯ পয়সা।

জনপ্রিয় সংবাদ

৯ ব্যাংকের মুনাফা বাড়লেও কমেছে ৪টির, লোকসান বেড়েছে ১টির

প্রকাশিত : ০৪:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬